এবার তিন মিটার দূর থেকেও চার্জ হবে ফোন
বর্তমানে এই সমাজে বিজ্ঞানের গরুত্বকে অস্বীকার করা যায় না। বিজ্ঞানের এই ক্রমবর্ধমান অগ্রগতি আমাদের জীবনকে প্রতিনিয়ত সহজ করে তুলেছে।
আজকে আমরা যেই নতুন আবিষ্কারের বিষয়ে কথা বলছি সেটা হলো " ৩ মিটার দূর থেকে চার্জ গ্রহনে সক্ষম মোবাইলে ফোন "
এই আবিষ্কারের প্রয়োজনীয়তা:
ভাবুনতো কেমন হবে, যদি আপনার মুঠোফোনটি চার্জিং এডাপটারের সাথে সংযোগ না করেই চার্জ করা যায়! তারবিহীন চার্জিং ব্যবস্থা আসলে অনেক দিন ধরেই প্রযুক্তির ক্ষেত্রে একটি আলোচিত বিষয়।
কিন্তু এখন পর্যন্ত তারবিহীন চার্জিং ব্যবস্থাগুলোতে আপনার মুঠোফোন চার্জ করার জন্য চার্জিং স্টেশনের বা প্যাডের সাথে ফোনটির একটি সংযোগ বা স্পর্শ থাকাটা জরুরী।
কিন্তু আগামী দিন গুলোতে এর পরিবর্তন হতে যাচ্ছে। কেননা, অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের এফসিসি (Federal Communications Commission) এমন একটি প্রযুক্তি ব্যবস্থার অনুমোদন করেছে যার দ্বারা আপনি কোন রকম তার সংযোগ বা কোনো চার্জিং প্যাডে স্পর্শ ছাড়াই তিন মিটার পর্যন্ত দূর থেকে আপনার ব্যবহৃত মুঠোফোনসহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম চার্জ করতে সক্ষম হবেন।
অর্থাৎ এই প্রযুক্তিটি হবে একটি সত্যিকারের তারবিহীন চার্জিং ব্যবস্থা। এফসিসি এ ধরনের প্রযুক্তি এই প্রথম অনুমোদন করল।
তারবিহীন তিন মিটার পর্যন্ত চার্জের এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় মূলত একটি ট্রান্সমিটারের মাধ্যমে, ট্রান্সমিটারের কাজ হল বিদ্যুত শক্তিকে বেতার তরঙ্গে রুপান্তর করা যা কিনা আসলে একটি চুম্বকীয় বেতার তরঙ্গ, আর সেই প্রক্ষেপিত চুম্বকীয় বেতার শক্তি যা পরবর্তিতে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়ে তিন মিটারের মধ্যে থাকা বৈদ্যুতিক সরঞ্জাম সমূহে বিদ্যুৎ শক্তি প্রবাহিত করে তাদের ব্যাটারি চার্জ করে।
এই প্রযুক্তির ভবিষ্যৎ:
বর্তমান সময়ের তারবিহীন চার্জিং ব্যবস্থাগুলো কেবল মুঠোফোন বা স্মার্টফোন চার্জ করতে সক্ষম।
তবে নতুন এই প্রযুক্তিতে মুঠোফোন ছাড়াও চার্জ করা যাবে তারবিহীন কী-বোর্ড, ইয়ারবাড, মাউস সহ অন্যান্য যন্ত্রাদি।
শুধু ওইসব যন্ত্রাদি থাকতে হবে সঠিক রকমের রিসিভার যা দ্বারা ট্রান্সমিটারের মাধ্যমে বিদ্যুৎ শক্তি গ্রহণ করা যাবে।
এই প্রযুক্তির তারবিহীন চার্জার এখনও বাণিজ্যিকভাবে বাজারজাত করার উপযুক্ত হয়ে উঠেনি। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই গুলো বাজারজাত করার উপযুক্ত হবে।
আর যদি এই লেখাটি আপনার কোনো বন্ধু বা আত্মীয়দের উপকারে লাগে তাহলে নিচের শেয়ার বাটন গুলোতে ক্লিক করে তাদেরকে শেয়ার করুন।
আমাদের পরবর্তী লেখাগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য ঘন্টার মতো দেখতে বাটনটিতে ক্লিক করুন।
আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আমাদের টিম তার উত্তর যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করবে।
সবশেষে ভালো থাকবেন, খুশি থাকবেন আর সুস্থ থাকবেন।
Comments
Post a Comment