কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পৌঁছে দেবে ঘরেরবাজার
বর্তমানে এই সমাজে বিজ্ঞানের গরুত্বকে অস্বীকার করা যায় না। বিজ্ঞানের এই ক্রমবর্ধমান অগ্রগতি আমাদের জীবনকে প্রতিনিয়ত সহজ করে তুলেছে। আজকে আমরা যেই নতুন বিষয়ে কথা বলছি সেটা হলো " কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ভবিষ্যৎ ব্যাবহার " একটা সময় গাড়ি থাকবে, চলে ফিরে বেড়াবে, অথচ তাতে কোন মানুষ থাকবে না সেটা ভাবাটা ছিল হাস্যকর ব্যাপার। কিন্তু সময়ের সাথে সাথে প্রযুক্তি পাল্টিয়েছে। মানুষ এখন চালক ছাড়াই গাড়িতে বেশ চলেফিরে বেড়ায়। গুগলের সেলফ ড্রাইভিং কারের সাথে পরিচয় নিশ্চয় হয়েছে আপনার? তবে এতোদিন কেবল মানুষের ক্ষেত্রেই এমন গাড়ির কথা ভেবেছে সবাই। কখনো কোন মুদি দোকানের মালামালও যে চালক ছাড়াই কোন গাড়ি মানুষের দরজায় পৌঁছে দেবে সেটা মাথায়ই আসেনি মানুষের। এবার সেই কল্পনাকেই বাস্তব করে তুলেছে নিউরো (Nuro) ও ক্রোগার। গ্রোসারি চেইন ক্রোগারের সাথে যৌথ ভাবে এই কাজে হাত দেয় নিউরো (Nuro)। চলুন এই প্রযুক্তির সাথে যুক্ত সাধারণ প্রশ্ন গুলির উত্তর সন্ধান করা যাক কীভাবে কাজ করে এই গাড়ি? নিউরোর সহ-প্রতিষ্ঠাতা ডেভ ফার্গুসন এর আগে কাজ করেছেন গুগলে, গুগলের ‘সেলফ ড্রাইভিং কার’ প্রকল্পে।...