জল হতে আর্সেনিক বর্তমানে করার মস প্রজাতি আবিস্কার

বর্তমানে এই সমাজে বিজ্ঞানের গরুত্বকে অস্বীকার করা যায় না। বিজ্ঞানের এই ক্রমবর্ধমান অগ্রগতি আমাদের জীবনকে প্রতিনিয়ত সহজ করে তুলেছে।

আজকে আমরা যেই নতুন আবিষ্কারের বিষয়ে কথা বলছি সেটা হলো "জল হতে আর্সেনিক দূর করার মস প্রজাতি আবিস্কার"


মাতৃসম ধরিত্রি যেন নিজ উদ্যোগে পরিবেশ পরিশোধনের দায়িত্ব নিয়েছেন।
আমরা এই কথাটা বলছি নতুন এক আবিষ্কারের জন্য সেটি হলো "জল হতে আর্সেনিক দূর করার মস প্রজাতি"

চলুন এই ব্যাপারে আরো জানার চেষ্টা করা যাক

সম্প্রতি বিজ্ঞানীরা জল হতে আর্সেনিক দূরকরার মাধ্যমে পরিশোধনে সক্ষম এক প্রজাতির মস আবিষ্কার করেছেন। এর মাধ্যমে আর্সেনিকদুষনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ তৈরি করা যাবে বলে আশা করা যায়।

Warnstofia fuitans নামের এই মস প্রজাতি সুইডেনের স্থানীয় জলজ মস। এখানকারই স্টোকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ এই মস ব্যবহার করে জল হতে ৮২ শতাংশ আর্সেনিক দূর করতে সক্ষম হয়েছেন।

এই পদ্ধতির নাম ফাইটোফিল্ট্রেশন, যা উদ্ভিদের জল হতে ভারী মৌল দূরীকরণের একধরনের সক্ষমতা।

গবেষণা সহকারী আরিফিন সন্ধি এই প্রসঙ্গে বলেন”আমাদের গবেষণায় দেখা যাচ্ছে জল থেকে আর্সেনিক দূরীকরণে মসের উচ্চ ধারণক্ষমতা রয়েছে।” এই প্রক্রিয়ায় আর্সেনিক দূরীকরণে ঘন্টাখানেক সময় লাগে।

সন্ধির বিবৃতি অনুযায়ী এইটুকু সময় জল হয়ে আর্সেনাইট এবং আর্সেনেট দূর করে এর ক্ষতিকর প্রভাব নিষ্ক্রিয় করার জন্য যথেষ্ট।

গবেষক দলটি এই পদ্ধতিকে “পরিবেশবান্ধব আর্সেনিকদূরীকরণ পদ্ধতি” বলছেন এবং উল্লেখ করছেন এই মস যেকোনো জলের প্রবাহে জন্মানো সম্ভব যা ওই জল হতে আর্সেনিক শুষে নেবে।

Environmental Pollution জার্নালে প্রকাশিত এই গবেষণার গবেষকগণ একটি “উদ্ভিদ নির্ভর জলাভুমি” তৈরির চেষ্টা করছেন যেখানে জলের মধ্যে মসের চাষাবাদ করে জলকে অর্সেনিক মুক্ত রাখা হবে। এছাড়া সেচ প্রকল্পেও মস প্রয়োগের পরিকল্পনা রয়েছে যেখানে শস্য উৎপাদনের আগেই মসের মাধ্যমে আর্সেনিক দূর হবে এবং শস্যের মধ্যে আর্সেনিক পৌঁছাতে পারবে না। 

আর যদি এই লেখাটি আপনার কোনো বন্ধু বা আত্মীয়দের উপকারে লাগে তাহলে নিচের শেয়ার বাটন গুলোতে ক্লিক করে তাদেরকে শেয়ার করুন। 

আমাদের পরবর্তী লেখাগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য ঘন্টার মতো দেখতে বাটনটিতে ক্লিক করুন। 

আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আমাদের টিম তার উত্তর যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করবে।

সবশেষে ভালো থাকবেন, খুশি থাকবেন আর সুস্থ থাকবেন।

Comments